সমাপনী পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবেঃ মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন এইচএসসি, অষ্টম ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এইচএসসি, অষ্টমে শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পিইসির বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। তারা দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।’
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন্যরা বৈঠকে যুক্ত হন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.