সব যুদ্ধই হিসাবের ভুল, পরিণতি কেউ জানে না: ইমরান খান

ওয়ান নিউজ ডেক্সঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বিকেলে তার দেশের মানুষ প্রতিবেশী ভারতের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে এক ভাষণে শান্তির বার্তা এবং সংলাপের প্রস্তাব দিয়েছেন।

পাকিস্তানের ডন পত্রিকা জানায়, বুধবার পাকিস্তান এয়ারফোর্স (পিএএফ) তাদের আক্রমণের সক্ষমতা প্রদর্শনের জন্য নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতের বেসামরিক লক্ষ্যে হামলা চালায়। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় ভারতীয় দু’টি বিমানগুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এরপরই ইমরান খান এই বক্তব্য দেন।

ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট বর্তমানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে বন্দী রয়েছে। ওই পাইলটের নাম অভিনন্দন বলে জানানো হয়েছে।

‘পুলওয়ামার ঘটনার পর ভারতকে আমরা শান্তির প্রস্তাব দিয়েছিলাম। আমি ওই পরিবারগুলোর (যাদের স্বজনরা নিহত হয়েছেন) দুঃখ বুঝতে পারি। আমি হাসপাতালে গিয়ে সহিংসতায় হতাহতদের দুর্দশা দেখেছি। আমরা আমাদের ৭০ হাজার লোক হারিয়েছি এবং আমি আহতদের অনুভূতি বুঝি,’ বলেন তিনি।

‘এর ভিত্তিতেই আমরা ভারতকে বলেছিলাম আমরা সহায়তা করব। সন্ত্রাসবাদের জন্য আমাদের ভূমি ব্যবহার করতে দেয়া পাকিস্তানের স্বার্থের অনুকূল নয়। এটা নিয়ে কোনও বিতর্ক নেই। তবু, আমার সন্দেহ ছিল ভারত পদক্ষেপ নিবে এবং আমি সেকারনে ভারতকে আগ্রাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিলাম আমরা জবাব দিতে বাধ্য হব। কারণ কোনও স্বাধীন দেশ এটা মানতে পারে না।’

‘ভারত যখন গতকাল সকালে হামলা করে, তখন আর্মি চিফ আর আমি কথা বলছিলাম। আমরা তাড়াহুড়া করে কোনও প্রতিক্রিয়া দেইনি। ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন ছিল না।

‘ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়ার পর পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলাম,’ বলেন ইমরান।

‘আজকে আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল এটা বুঝানো যে যদি তোমরা আমাদের দেশে আসতে পার তাহলে, আমরাও একই কাজ করতে পারি। আমরা যা করেছি তা একমাত্র এই উদ্দেশ্যেই করেছি,’ নিয়ন্ত্রণরেখার ওপারে বুধবারের হামলার প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।

‘আমাদের এলাকায় ঢুকার পর ওদের দু’টি মিগ গুলি করে ভূপাতিত করা হয়েছে,’ বলেন ইমরান।

‘আমরা এখান থেকে এখন কোথায় যাব তা গুরুত্বপূর্ণ। এখন থেকে আমাদের মস্তিষ্ক আর প্রজ্ঞা ব্যবহার করা জরুরী,’ যোগ করেন তিনি।

‘সব যুদ্ধই হিসাবের ভুল এবং কেউ জানে না এর পরিণতি কী। প্রথম বিশ্বযুদ্ধ মাত্র কয়েক সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল, সেটা চলে ছয় বছর ধরে। একই ভাবে, যুক্তরাষ্ট্র কখনো আশা করেনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ১৭ বছর ধরে চলবে।’

‘আমি ভারতকে জিজ্ঞেস করব: আপনাদের কাছে যে অস্ত্র আছে আর আমাদের কাছে যে অস্ত্র আছে, তাতে আমরা সত্যিই এমন হিসাবের ভুল করতে পারি কি না? পরিস্থিতি আরও খারাপ হলে, সেটা আমার বা মোদীর নিয়ন্ত্রণে থাকবে না,’ বলেন তিনি।

‘আমি আবারও আমন্ত্রণ করছি: আমরা প্রস্তুত। ভারত পুলওয়ামায় যে শোক পেয়েছে তা আমরা বুঝি এবং সন্ত্রাসের বিষয়ে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত আছি।’

‘আসুন, একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করি,’ ভারতের উদ্দেশ্যে বলেন ইমরান খান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.