প্রেস বিজ্ঞপ্তি
সুশাসনের জন্য নাগরিক‘সুজন‘ কক্সবাজার জেলা কমিটির উদ্দ্যোগে কক্সবাজার শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজন ও মন্দিরের পুরাহিতদের সাথে মত বিনিময় করা হয়েছে।
এ সময় সুজন নেতৃবৃন্ধ বলেন, দেশের যে কোন সংকটে সাম্প্রদায়িক হামলা ও সংঘাত কোন ভাবেই কাম্য নয়। আমরা সকলে বাংলাদেশের নাগরিক, এখানে সবার নাগরিক অধিকার নিয়ে সুন্দর ভাবে বসবাস করার পূর্ন অধিকার আছে। অসাম্প্রদায়িক সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই প্রকৃত পক্ষে দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব। কোন পক্ষকে পেছনে রেখে কোন সমাজ বা রাষ্ট্র চলতে পারেনা। তাই সকলে সর্বত্র সুশাসন প্রতিষ্টার মধ্যদিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের হোক একমাত্র লক্ষ্য।
এ সময় সুজনে নেতৃবৃন্ধ কক্সবাজার সর্বস্থরের জনগনকে সব ধরনের সংঘাত সহিংসতা এবং সংখ্যালঘুর সম্প্রদায়ের উপর সব ধরনের হামলা বা বিরুপ আচরণ না করতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।
এ সময় শহরের ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাশ, রমাপতি কৃষ দাশ, রমানন্দ কিংকর দাশ, শ্রী শ্রী ঠাকুর অনূকুল চন্দ্র সৎসংঘ আশ্রম এর পুরহিত বিশ্বনাথ বন্দ্যেপাধ্যায় সহ অনেকে বলেন।
আমরা কক্সবাজারের সর্বস্থরের মানুষের ভালবাসায় মুগ্ধ, মুসলমান সহ সর্বস্থরের মানুষ আমাদের পাশে আছে। তারা প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিচ্ছে।
এ সময় সুজন নেতৃবৃন্ধকে ধন্যবাদ জানান সর্বস্থরের সনাতন সম্প্রদায়ের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজিত দাশ, সহ সভাপতি অধ্যাপক জেবুন্নেছা, শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ছিদ্দিকি, অবসর প্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র শীল,কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Somebody essentially lend a hand to make significantly posts I might state That is the very first time I frequented your web page and up to now I surprised with the research you made to create this particular put up amazing Excellent job