রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে । আজ সকাল ১০ টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড়দা নতুন ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম সোহাগ বিশ্বাস(১৮)। সে মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। সোহাগ রানীনগর গ্রামের ইজিবাইক চালক ইসাহাক বিশ্বাসের ছেলে। তারা ২ ভাই।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই মাহফুজুর রহমান জানান নতুন বড়দা ব্রিজ আনুষ্ঠানিক উদ্বোধন করা না হলেও গত রাত থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করে। এতে করে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছে, সেতুটি কোন উদ্বোধন ছাড়ায় মধ্যরাত থেকে গাড়ি চলাচলের জন্য ছেড়ে দেয়া হয়। আর একারণেই অনেকে অবগত ছিল না সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। এমন অবস্থায় সেতু দিয়ে কাভার্ড ভ্যান কুষ্টিয়া মুখি যাওয়ার সময় মোটর সাইকেলে রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র সোহাগ ঘটনাস্থলেই সে নিহত হয়। এদিকে ঘাতক কাভার্ড ভ্যান ও তার ড্রাইভার কে ঝিনাইদহ থেকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতুর দুপাশে দীর্ঘ যানজট ছিল।
তবে সর্বশেষ জানা গেছে দীর্ঘ আড়িাই ঘন্টা পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় । স্থানীয় জনপ্রতিনিধি শামিম হোসেন মোল্লা ও পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলেছে। খুলনা-কুষ্টিয়া মহাসড়কেএখন যান চলাচল স্বাভাবিক হয়েছে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.