এস এম হুমায়ুন কবির”
——————————–
রামু উপজেলার ঈদগড় বাজারে বিশাল জনসভায় কক্সবাজার -৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।তাই তো এখন গ্রামের চিত্র পাল্টে গেছে। গ্রাম হয়েছে শহরে।

সাংসদ কমল আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা রামু- কক্সবাজারবাসীর প্রতি বিশেষ আন্তরিকতার কারনে দেশের যে কোন জেলার চেয়ে কক্সবাজারে অনেক বেশি উন্নয়ন হয়েছে।এখন ঈদগড়ের মতো জনপদে ও হাজার হাজার মানুষ জমায়েত রয়েছে।এতেই প্রমানিত হয় বঙ্গবন্ধু কন্যার বিকল্প কেবল বঙ্গবন্ধর কন্যা শেখ হাসিনা নিজেই।
ঈদগড় বাজার চত্বরে বিশাল জনসভায় পভাপতিত্ব করেন ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্রো।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবু তালেব,রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বাবু তপন মল্লিক সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.