শেখ হাসিনার সরকার শ্রমিক-জনতার উন্নয়নে কাজ করছে

নীতিশ বড়ুয়া, রামু,
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক-জনতার পক্ষে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার কর্মী হিসেবে আমরাও কক্সবাজারের শ্রমিকদের কল্যানে সবসময় কাজ করি। তিনি বলেন, শ্রমিকদের সম্মান জানাতেই আজকে শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছি। কারণ আমিও বিদেশে পড়া-লেখা করার সময় শ্রমিক ছিলাম। শ্রমিকের কষ্ট আমি বুজি। আজকে যারা শ্রমিক সৃষ্টিকর্তা চাইলে তারাও একদিন মালিক হবেন।
কক্সবাজার শহরে টমটমের লাইসেন্স বিষয়ে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, যারা গাড়ী চালায় তাদেরকেই লাইসেন্স দিতে হবে অথবা তাদের লাইসেন্স ফি কমিয়ে দিতে হবে। এ ব্যাপারে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে আলাপ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কক্সবাজারে টমটম চালক-মালিকদের কর্মশালা,আলোচনা সভা ও জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এ কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল এমপি আরো বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন। উৎসব মুখর পরিবেশে মানবতার মা, বিশ্বনেত্রী শেখ হাসিনার জন্মদিনের আয়োজন করে আপনারা আমাদেরকে কৃতার্থ করেছেন। আপনাদের মতো আজকে দেশে-বিদেশে অনেকেই শেখ হাসিনার জন্মদিনকে উৎসব মুখর করে স্মরনীয় করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা সড়কে। গ্রাম থেকে শহর পর্যন্ত আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি গ্রামে গ্রামে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল হয়েছে। প্রতিটি গ্রামে আজ বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। এ সরকারের সময়ে একজন শ্রমিক সর্বোচ্চ আয় করতে পারছে। এমপি কমল বলেন, কক্সবাজারের প্রতিটি জন গুরুত্বপুর্ণ সড়ককে ৪ লাইনে উন্নীত করনের কাজ শুরু হয়েছে।
অতীতে খালেদা জিয়ার সকারের সময়ে দেশে লাগামহীন ভাবে দুর্নীতি হয়েছে বলেই খালেদা জিয়াসহ অনেকে আজ আইনের আওতায়। কিন্ত শেখ হাসিনার সরকার কোন দুর্নীতিবাজদের পশ্রয় দেয়না বলেই আজ নিজের দলের অনেককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলমত নির্বিশেষে সকল দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবে বলে তিনি উল্লেখ করেন। সভায় টমটম চালক-মালিক নেতৃবৃন্দ গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সহ অতিথিরা কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়। শুরুতে এমপি কমল সভাস্থলে পৌঁছলে টমটম শ্রমিক-মালিকরা ফুলেল শুভেচ্ছা ও মুহুর্মুহু করতালি এবং শ্লোগানে শ্লোগানে উৎসবস্থলকে আলোড়িত করে তোলেন।
এর আগে সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার লাবনী পয়েন্টে হাসুমণির পাঠশালা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের সকল শিল্পীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবিমেলার চট্টগ্রাম বিভাগীয় আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.