শেখ হাসিনার বাংলায় সন্ত্রাসের ঠাঁই নাই- সাইমুম সরওয়ার কমল এমপি

এস এম হুমায়ুন কবির,সহ বার্তা সম্পাদক।।

কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু আত্নসমর্পন অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার সদর – রামু আসনের বারবার নির্বাচিত জাতীয় সাংসদ ও তথ্য মন্ত্রনালয় সস্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য সরওয়ার কমল বলেন,খালেদা জিয়া সন্ত্রাস সৃষ্টি করে আর শেখ হাসিনা সন্ত্রাস ধ্বংস করে।শেখ হাসিনার বাংলায় কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না।আজ জলদস্যুরা আত্নসমর্পনের মধ্য দিয়ে তার স্পষ্ট প্রমান হয়েছে।

কক্সবাজারের মহেশখালীতে জলদস্যুরা মধ্যস্থতাকারী আনন্দ টিভি’র বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক এম.এম আকরাম হোসাইনের নেতৃত্বে ১৫৫ টি অস্ত্র ও ২৭৩ গোলাবারুদ জমা দিয়েছে

কালারমারছরা ইউনিয়ন পরিষদ মাঠে আত্মসমর্পণকৃত ৯৫ জন জলদস্যু ও অস্ত্রের কারিগর মোট ১৫৫ টি অস্ত্র ও ২৭৩ টি পিচ গোলাবারুদ জমা দিয়েছে। মধ্যস্থতাকারী আনন্দ টিভি’র বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক এম.এম আকরাম হোসাইনের কাছ থেকে কক্সবাজার জেলা পুলিশ আত্মসমর্পনকারীদের বুঝে নেওয়ার সময় এসব অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরীর সরঞ্জাম কক্সবাজার জেলা পুলিশের কাছে বুঝিয়ে দেন।

এসব অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সিজার লিস্ট তৈরী করে আত্মসমর্পণ অনুষ্ঠান সাজিয়ে রাখা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, অব অনার হিসাবে আছেন, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কক্সবাজার-১, ২ ও আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, মহেশখালীর ইউএনও জামিরুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.