শেখ হাসিনার নৌকাকে জেতাতে উখিয়া-টেকনাফের আ’লীগ ঐক্যবদ্ধ হয়েছে- এমপি বদি

ওয়ান নিউজ: উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নৌকাকে জেতাতে উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। তাই ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত হবে। কারন নৌকা উন্নয়নের মার্কা, নৌকা স্বাধীনতার মার্কা। তাই স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আজ টেকনাফ যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের নেতারা ষড়যন্ত্র শুরু করেছেন। নির্বাচন বানচালের অপচেষ্টা করছেন। ইনশাল্লাহ ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে আরেকটি বিজয় হবে। নৌকাকে জেতাতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামীলীগ। আগামী ৩০ ডিসেম্বর সেই ঐক্যকে ধারন করে নৌকার প্রার্থী শাহীন আক্তারকে বিজয় করতে হবে।

নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সাধারন সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পুরো উপজেলায় প্রচারনায় অংশ নেন। বিকেলে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

টেকনাফ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার অালমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কায়সারুল হক জুয়েল, টেকনাফ উপজেলা আ’লীগের সহ-সভাপতি জহির হোসেন এম.এ, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার, সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ প্রমূখ।

সমাবেশে এমপি বদি বলেন, বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী জনপ্রিয়তা হারিয়ে হিতাহিত জ্ঞান শুন্য হয়ে অপপ্রচারে লিপ্ত। তিনি প্রতিদিন মিডিয়ায় অপপ্রচার করছেন। নৌকার কর্মীদের ৩০ তারিখের পরে দেখে নিবেন বলে হুমকি দিচ্ছেন। নৌকার প্রচারনার গাড়িতে প্রতিনিয়ত হামলা করাচ্ছেন। উখিয়া-টেকনাফের জনগণ আগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিবে। অপরদিকে উখিয়া উপজেলার পালংখালী, বালুখালী, হলদিয়াপালং, জালিয়াপালং, কুতুপালং সহ বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী শাহীন আক্তারের সমর্থনে সভা-সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব সমাবেশে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেযার আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.