ইমাম খাইরঃ
রাস্তার উন্নয়ন কাজের স্বার্থে বৈদ্যুতিক খুঁটি সরানোর প্রয়োজনে শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তা হলো- সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, টেকপাড়া, টেকপাড়া চৌমুহনী, টেকপাড়া পুকুর পাড়, পুরাতন কমার্স কলেজ রোড, হাঙ্গর পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, উত্তর তারাবনিয়ার ছড়া, পেশকার পাড়া স্লুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট তৎসংলগ্ন এলাকা।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ ও উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি এসব তথ্য জানিয়েছেন। জনগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.