শীর্ষ সন্ত্রাসী মুন্না হাসান এর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

গত ০৪/০১/২০২০খ্রিঃ তারিখ সার্কিট হাউজের সামনে কলেজ ছাত্রের হাত পায়ের রগ কেটে ছিনতায়ের ঘটনার মূল আসামী মুন্না হাসান @ আমিন, পিতা-মৃত আবুল বশর, সাং-ভাড়িয়াপাড়, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার এর মৃত লাশ উদ্ধার হয়।

কক্সবাজার সদর থানার ওসি শাহাজাহান কবির জানিয়েছেন, স্থানীয়দের দেয়া খবরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল কবিতা চত্বর এলাকায় থেকে বুধবার (০৮/০১/২০২০খ্রিঃ তারিখে) রাত ০২.৩০ ঘটিকার সময় অস্ত্র, গুলি, ছোরা, কার্তুজ সহ লাশ উদ্ধার করেন।

পরবর্তীতে উক্ত লাশ ছিনতাইকারী মুন্না হাসানের লাশ সনাক্ত হয়।  গত ০৪/০১/২০২০খ্রিঃ তারিখ মুন্না হাসান ও তাহার সঙ্গীয় ছিনতাইকারীরা সহ কলেজ ছাত্র ইমরুলের পরিবাহী ইজি বাইক (টমটম) গাড়ীটি যাত্রীবেশী একজন সংকেত দেয়। এসময় ৪/৫ জন ছিনতাইকারী গাড়ীটি আটকে ইমরুলকে উপর্যুপরি হাত ও পায়ে ছুরিঘাত করে। একপর্যায়ে ইমরুল ও তাহার ভাইয়ের কাছে থাকা মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়া পালিয়ে যায় ছিনতাইকারীরা।

উক্ত ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী মুন্না হাসান প্রঃ আমিন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। তাহার বিরুদ্ধে

১। কক্সবাজার এর কক্সবাজার সদর থানার মামলা নং-১/১২৯৭, তারিখ- ০১/১২/২০১৯; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০

২। কক্সবাজার এর কক্সবাজার সদর থানার মামলা নং-২/২২৩, তারিখ- ০২/০৪/২০১৮, ধারা- ১৯ (ধ)/১৯(ভ)/১৯-ধ ১৮৭৮ সালের অস্ত্র আইন

৩। কক্সবাজার এর কক্সবাজার সদর থানার মামলা নংনং-১/২২২, তারিখ- ০২/০৪/ ২০১৮, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০

৪। কক্সবাজার সদর থানার মামলা নং-১২/১২, তারিখ-০৫/০১/২০২০ইং ধারা-৩৯৪ দঃবিঃ রুজু আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.