মোঃসাইদুজ্জামান সাঈদঃ
চলমান আবহাওয়ায় প্রচন্ড কনকনে শীতে অনেক অসহায়, গরীব, দুঃস্থ, ছিন্নমূল মানুষ নিদারুণ কষ্ট পাচ্ছে। যা হয়ত আমরা অনেকের কানে আসছেনা, চোখে পড়ছেনা। যাদের উঞ্চ কাপড়চোপড় ক্রয় করার মতো সামর্থ নেই।
এ অবস্থায় মানবিক ও দায়িত্ববোধ থেকে শীতার্ত দরিদ্র মানুষের পাশে বিত্তশালী দাঁড়ানোর কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। কারণ আল্লাহতায়লার অসীম মেহেরবানীতে মানুষ বিত্তশালী হয়, আর্থিক স্বচ্ছলতা অর্জন করে। এটা আল্লাহতায়লার একটা বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শোকরিয়া করতে শীতার্তদের উঞ্চ ও পরিধেয় কাপড় চোপড় প্রদান করলে শীতার্তরা কিছুটা হলেও উঞ্চতার পরশ পাবে, বিত্তশালীরা দায়িত্ব পালনের পাশাপাশি মহান আল্লাহতায়লাও তাদের প্রতি সন্তুষ্ট হবেন।
সারা দেশে গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই তীব্র এই শীতের রাতে রামুর কচ্ছপিয়া-গর্জনিয়ার অজ পাড়া গাঁয়ে গরিব মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখতে আমি নিজে বের হয়েছি।
রামুর গর্জনিয়া পুলিশ ফাড়িঁ কর্তৃক আয়োজিত ১ নং গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গরিব-দুস্থদের সঙ্গে কম্বল বিতরণ অনুষ্টানে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এসব কথা বলেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আনিছুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজোয়ান আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবিদুল ইসলাম, রামু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক কক্সবাজার (ডিবি) আশরাফ হোসেন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান, আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন যুুবলীগের যুগ্ন আহবায়ক এম,সেলিম, সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, এস আই হুমায়ন, এস আই জাহেদ, এএস আই মনজুর এলাহী, এএস আই মুরাদ, জাতীয় শ্রমিকলীগ কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি আবু তালেব সিকদার, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান বাপ্পী, আবদুল জব্বর মেম্বার, জয়নাল মেম্বার, ছাত্রলীগ নেতা লবা,পুলিশ সদস্য আবদুল মালেক প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.