শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারর শহরের ঘোনার পাড়ায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ মামলায় গুরা মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গুরা মিয়া ঘোনার পাড়ার মৃত আবদুর রহমানের পুত্র।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গীয়াস।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঘোনার পাড়ার ওই শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর পিতা বাদি হয়ে ৫ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা রেন।

মামলার প্রধান আসামি গুরা মিয়া গ্রেফতার করেছে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.