শিশুর শরীর ছিড়ে খেল মাজারের পুকুরের কচ্ছপ, কঙ্কাল উদ্ধার

ডেস্ক নিউজ:
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে থাকা বিশাল বিশাল কচ্ছপগুলো একজন মানব শিশুর পা নিয়ে টানাটানি করছিল আর খুব আয়েশে তার মাংস ছিড়ে ছিড়ে খাচ্ছিলো তারা। এমন দৃশ্য দেখতে পেয়ে মাজারে আসা লোকজন খবর দেয় থানা পুলিশকে। কচ্ছপের মুখ থেকে খেড়ে নিয়ে কঙ্কাল হয়ে যাওয়া পা দুটি উদ্ধার করে পুলিশ। তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না শরীরের অন্য অংশ হাত, বুকের। এর কিছুক্ষণ পর পুকুর থেকে উদ্ধার করা মাথার খুলিও। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে এসব কঙ্কাল উদ্ধারের ঘটনা জানাজানি হলে মাজার এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরে পুলিশ শিশুর পাজোড়া ও মাথার খুলি উদ্ধারের রহস্যভেদ করতে মাজার পুকুরের চার পাশে লাগানো সিসিটিভির ফুটেজ চেক করতে থাকে। এতে তারা দেখতে পায়, সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে বায়েজিদ বোস্তামি পুকুরে ছোট ছোট পাথরের টুকরো ছুড়ে মেরে খেলছিলিএকজন শিশু। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানার কারণে শিশুটি আর উঠতে পারেনি।

এদিকে গত সোমবার নুর আলম নামে ৯ বছর বয়সী একজন শিশু নিখোঁজ হয়েছে মর্মে পরিবারের পক্ষ থেকে বায়েজিদ থানায় জিডি করা হয়েছিল। পরে নিখোঁজ শিশুর মা হেনা আক্তারকে খবর দিলে তিনি এসে এই ক্ষতবিক্ষত পা জোড়া ও মাথার খুলি দেখে তার শিশুপুত্র নুর আলমের বলে শনাক্ত করেন।

বায়েজিদ জোনের এসি শাহ আলম বলেন, ‘সোমবার (২৬ এপ্রিল) দুপুরে একটি শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানার কারণে শিশুটি আর উঠতে পারেনি। পুকুরটিতে অনেক বড় বড় কচ্ছপ ও মাছ আছে। সেগুলো শিশুটির দেহের শরীরের মাংস খেয়ে ফেলেছে বলে ধারণা করছি। উদ্ধার করা পা দু’টির মধ্যে একটিতে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত মাংস আছে। আরেকটিতে শুধু পায়ের পাতায় মাংস আছে। তবে সেখানে খোঁজাখুঁজি করে মাথার খুলিটা ছাড়া পুরো শরীরের অন্য অংশগুলো পাওয়া যায়নি।’

নিহত শিশু নুর আলম হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার নুর নবীর ছেলে। বায়েজিদ কাঁচাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো পরিবারটি।

উদ্ধার হওয়া পাজোড়া ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। -সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.