শিক্ষা বিস্তারে দেশ এগিয়ে যাচ্ছে : রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তিঃ শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী।

শুক্রবার (১২ মার্চ) সকালে নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এসএসসি ’৯৪ ব্যাচের ১১টি জেলার এলামনাই ’৯৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এসময় এসএসসি ’৯৪ ব্যাচের ছেলে-মেয়েদের মধ্যে ২০২০ সালে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, মিলন মেলা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। প্রতিটি মানুষের জীবন শিক্ষার মাধ্যমে বিকশিত হয়।

তিনি আরও বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। বর্তমান বিশ্ব শিক্ষার অগ্রগতির মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা তাদের যোগ্যতার মধ্য দিয়ে নিজ নিজ স্থান করে নিয়েছে।

কমিটির আহ্বায়ক জাহেদুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সাকিলা সুলতানা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.