শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩০ মে পর্যন্ত

ওয়ান নিউজ ডেক্সঃ করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজের ছুটি বাড়ানো হয়েছে আগামী ৩০ মে (শনিবার) পর্যন্ত।

বুধবার (০৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, ছুটির সময়ে শিক্ষার্থীদের নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‌‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণিপাঠ নেবে। আর কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ মার্চ থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ছুটি ২৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত। সবমিলিয়ে বলা চলে আগামী ঈদের আগ পর্যন্ত খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.