চট্টগ্রাম প্রতিনিধি:
সিএমপি কর্ণফুলী থানাধীন শিকলবাহা পুলিশ ফাঁড়িতে নতুন আইসি হিসেবে যোগদান করেছেন উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন ।
গত ৭ মে আদেশ হওয়ার পর গতকাল তিনি কার্যভার বুঝে নিয়ে নিয়মিত অফিস করছেন। এর আগে উক্ত ফাঁড়িতে ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন টিএসআই মো. সিদ্দিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হামিদুল আলম।
নবাগত ফাঁড়ি ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষার পাশাপাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে পুলিশকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে কর্ণফুলী উপজেলা শিকলবাহাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং পুরা এলাকাকে মাদকমুক্ত রাখতে কাজ করা।’
তিনি আরো বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব পালনে আমি প্রাণপন চেষ্টা চালিয়ে যাবো। এজন্য চোর-ডাকাত কিংবা মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোনো তথ্য থাকলে ফাঁড়িতে এসে জানাতে পারেন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।’
উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন এর আগে কর্ণফুলী থানায় কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালে চরপাথরঘাটার ইছানগরকে মাদক মুক্ত করতে, একাধিক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ও বিট পুলিশিং কার্যক্রমে বেশ সফলতা দেখিয়েছেন তিনি। পরে থানা থেকে নতুন কর্মস্থল শিকলবাহা ফাঁড়িতে আইসি হিসেবে গত মঙ্গলবার যোগদান করেন।
তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.