শাহজালালে মাটি খুঁড়ে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

ডেস্ক নিউজ:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় ২৫০ কেজি ওজনের বোমা সদৃশ্য সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খান।

তিনি বলেন, এ বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি ও বিমানবাহিনী দেখছে। আমাদের কাছে থাকা তথ্যমতে, বিমানবন্দর এলাকা থেকে ২৫০ কেজি ওজনের বোমা সদৃশ্য সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, বােমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বােমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.