শার্শায় মাদক মামলার আসামী বাপ্পী অস্ত্র সহ আটক

ইয়ানূর রহমান : শার্শার শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নালের পুত্র কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী বাপ্পীকে ১টি বিদেশি পিস্তল সহ পুলিশ আটক করেছে। আটক বাপ্পীর নামে শার্শা থানা একাধিক মাদক মামলা রয়েছে।

জানা যায়, শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে রাজনের চায়ের দোকান থেকে ১টি পিস্তল সহ আব্দুল রহমান ওরফে বাপ্পী(২৫)কে নামে শার্শা থানার এস,আই বাবুল আক্তার আটক করেছে। পুলিশ জানায়, বাপ্পী দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছে। পুলিশ এর আগেও কয়েকবার মাদক সহ তাকে আটক করেছে। আটককৃত বাপ্পী শার্শার শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নালের পুত্র।

এলাকাবাসী জানায়, বাপ্পীর পিতা জয়নাল ও চাচা আয়নাল শার্শার শীর্ষ মাদক ব্যবসায়ী। যাদের নামে মাদক আইনে ২ ডজনেরও বেশি মামলা রয়েছে। তারা প্রকাশ্যে মাদকের কারবার করলেও পুলিশ তাদের খুজে পাচ্ছে না।

এবিষয়ে শার্শা থানার তদন্ত (ওসি) তাসমীম আলম তুষার বলেন, শুক্রবার দুপুরে অস্ত্র পাচারের মামলা দিয়ে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.