শার্শায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ইয়ানূর রহমান : শার্শার পশ্চিম কোটা গ্রাম থেকে  আজিজুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ সে‌প্টেম্বর) সকালে এ মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। সে শার্শা উপজেলার শামটা গ্রামের মৃত জেহের আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, আজিজুল একজন মাদক ব্যবসায়ী। দুর্বৃত্বরা তার মাথায় গুলি করে  তাকে হত্যা করে ফেলে রেখে যায়। তার দুটি হাত আগে থেকেই ছিলনা। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে ব‌লে পু‌লি‌শের ধারনা।
 পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.