ইয়ানুর রহমান : যশোরের শার্শার কুচেমোড়া’য় দু’দল মাদক ব্যবসায়ির বন্দুক যুদ্ধে নিহত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা স্থল থেকে অস্ত্র, গুলি ও গাজা উদ্ধার হয়। বুধবার ভোর ৪ টার সময় পুলিশ নিহতর লাশ উদ্ধার করে।
এলকাবাসী জানায়, কুচেমোড়া নামক স্থানে ভোর বেলায় গুলাগুলির শব্দ পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে যেয়ে এক অপরিচিত ব্যাক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় পুলিশের একটি গাড়িও সেখানে দেখা যায়।
শার্শা থানার এ এস আই কবির হোসেন বলেন, দুইদল মাদক ব্যবসায়ির মধ্যে বন্দুক যুদ্ধে একজন অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাজা উদ্ধার করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.