শার্শায় আবাসন প্রকল্পের ২০টি ঘর ভস্মিভুত এপি আফিলের পক্ষ থেকে শাড়ী লুঙ্গী বিতরন

ইয়ানূর রহমান : শার্শার খাজুরা গ্রামের আবাসন প্রকল্পের ২০টি ঘর ভস্মিভুত হয়েছে ৷ এঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷
এলাকাবাসি জানান, বিকাল ২টার দিকে আবাসন প্রকল্পের ১টি ঘরে অগ্নিকান্ডের
সৃষ্টি হয় ৷ এলাকাবাসি সহ ফায়ার সার্ভিস আসার পূর্বে আগুন ২০টি ঘরে ছড়িয়ে পড়ে ৷ ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ত্রনে আসে ৷
এ ঘটনার পর পরই উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মন্জু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ঘটনাস্থলে ছুটে যান ৷
এ ঘটনায় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন অসহায় পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ৷ একই সাথে অসহায় পরিবারের সদস্যদের মাঝে তাৎক্ষনিকভাবে উপজেলা চেয়ারম্যানের হাত দিয়ে নগদ ৭শ’ টাকা, খাবার সামগ্রী, শাড়ী, লুঙ্গী, কম্বল পৌছে দেন ৷
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.