ইয়ানূর রহমান : শার্শার পল্লীতে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টায়।
এলাকাবাসী জানান, শার্শার নশিকারপুর গ্রামের কামরুজ্জামানের দুই সন্তান রেজয়ান(৬) ও মারিয়া(৫) পরিবারের অজান্তে পুকুরে গোছল করতে যায়। সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদেও খবর দেয়।
এলাকাবাসী তাদেরকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রনি জানান, শিশু দুটির অনেক আগেই মৃত্যু হয়েছে।
এলাকাবাসী আরো জানান, কামরুজ্জামানের দুটিই সন্তান। তাদেও হাতে ঈদ মোবারক লেখা ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.