সংবাদদাতা:
কক্সবাজার শহরে আলির জাহাল এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর সাড়ে বারোটার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শহরের আলির জাহালস্থ এসএম পাড়া রোড এলাকা লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ শফিউল আলমের বরাত দিয়ে জানা, স্কেরাবের (ভাঙ্গারি) দোকানে কাজ করতেন দুই যুবক। দীর্ঘ ৫ মাস ধরে কাজ করে আসছেন তারা। ঐ দোকানের পেছনের একটা ছোট গুদামে থাকতো তারা দুইজন ।
এই মৃত ব্যক্তির নিজ বাড়ি ফরিদপুর বলে জানা গেছে। আজ বেলা ১২ টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে লোকজন স্থানীয় কাউন্সিলর কে অবহিত করে।
স্হানীয় কাউন্সিলরের সহায়তায় সদর মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখানো জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, গলায় ফাঁস লাগানো একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে সেটা তদন্তের পর জানা যাবে। বর্তমানে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.