শংকর সাহাকে চসিক প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদকঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর সাহাকে চসিক প্রশাসক নিয়োগ নিয়োগ দিয়েছে সরকার। জন প্রশাসন মন্ত্রনালয়, চসিক ও জেলা প্রশাসন সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়োগের মাধ্যমে শেষ হলো আ জ ম নাছির যুগেরে। এই বিষয়ে জন প্রশাসন মন্ত্রনালয় আজ বা ঈদের ছুটির পর প্রজ্ঞাপন জারি করতে পারে।

চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার শংকর রঞ্জন সাহা দীর্ঘদিন চট্টগ্রামে বিভিন্ন পদে দায়িত্ব পালন করাসহ সর্ব শেষ গত ২০১৫ সনের মার্চের ১১ তারিখ থেকে  চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার পদে বিশ্বস্থতার সাথে  দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন চট্টগ্রামে দায়িত্ব পালন করায় চট্টগ্রাম নগরীর রাজনৈতি পরিবেশ থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে যতেষ্ট পরিমাণ অভিজ্ঞতা থাকায় তাকে চসিকে প্রশাসক করা হয়েছে। তাঁর দেশের বাড়ি কিশোরগঞ্জ হলেও চট্টগ্রামের রাউজানে শ্বশুর বাড়ি।

উল্লেখ্য,গত ২০১৫ সালের ৬ আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসাবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ আগস্ট। নিয়মানুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৯ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করেন ইসি।
স্থানীয় সরকার আইনে বলা আছে, কোনো সিটি কর্পোরেশনের পর্ষদ মেয়াদোত্তীর্ণ হলে সরকার নতুন পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত একজন উপযুক্ত ব্যক্তি বা কোনো কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেবে। প্রশাসকের কাজে সহায়তার জন্য সরকার প্রয়োজন মনে করলে একটি কমিটিও করে দিতে পারবে। প্রশাসক এবং সেই কমিটির সদস্যরা মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে তাদের মেয়াদও হবে ১৮০ দিন। আইনের এ পথ ধরেই এখন প্রশাসক নিয়োগ করতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশন এ মুহূর্তে স্থগিত হওয়া চসিক নির্বাচন করতে চায় না বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.