লোহাগাড়ায় সূখছড়ি ইয়ং সোসাইটির উদ্যোগে ঈদ সমাগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সূখছড়ি ইয়ং সোসাইটির উদ্যেগে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন পরিবারের মাঝে এলাকাবাসীর সার্বিক সগযোগিতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের সভাপতি মো. মিজানুল হক ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলমেরর সার্বিক তত্বাবধানে এ ঈদ সমাগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।

জানা যায়, সূখছড়ি ইয়ং সোসাইটি প্রথম ধাপে ৫৬ জনকে এবং দ্বিতীয় ধাপে ১শত ২০জনকে এ ঈদ সামগ্রী প্রদান করেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, তৈল, চিনি, পেঁয়াজ, নুডল ও লাচ্চা সেমাই ও আলু।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মো: মহি উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন ও সাজ্জাদ হোসেন রণি, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মো. সাহাব উদ্দিন, মোজাম্মেল হক, সৈয়দ নূর, মোহাম্মদ সোহেল, মো. সাইদুর রহমান, মো. রাকিব উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মোজাম্মেল হক, সালাউদ্দিন, সাহাদাত হোসেন, মো. কাইছার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.