লাখো মানুষের অংশগ্রহণে গোলাম সারোয়ার সাঈদীর জানাজা

ডেস্ক নিউজ:
প্রখ্যাত আলেম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষে গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাদ আছর ওই মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী।
জানাজার শুরুতেই পীর গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে মোবাইলফোনে সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক।

তার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মানুষের সমাগম ঘটে।

জানাজায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়ার এমরান উদ্দিন জুয়েলসহ বিশিষ্ট আলোমরা অংশ নেন। পরে জানাজা শেষে আড়াইবাড়ী মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন সম্পন্ন করা হয়। ৫২ বছয়র বয়সী গোলাম সারোয়ার শনিবার ভোরে ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.