ইমাম খাইর
কক্সবাজার শহরের কলাতলীর লাইটহাউজ বাঘঘোনায় সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত বাউন্ডারি ওয়াল উচ্ছেদ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নেতৃত্বে রবিবার (৭মে) পরিচালিত এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১ একর সরকারি বনভূমি।
এছাড়া শহরের লারপাড়া ও পুলিশ লাইনের পিছনে পাহাড় কাটা স্থান পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা।
অভিযানে সদর সহকারী কমিশনার (ভূমি), মোঃ জিল্লুর রহমানসহ বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌথ অভিযানে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ, আনসার ও বিদ্যুৎ বিভাগ।
দখলদারদের পরিবেশ আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কক্সবাজার রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.