জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে লন্ডন পরিবহনের এক সুপার ভাইজারকে ৪১,৩৯০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
আটককৃত সুপার ভাইজারের নাম মো: কাজল (১৯)।
দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, বাসের সুপার ভাইজার এর আড়ালে ইয়াবা পাচার করতো কাজল। তাকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
আটককৃত আসামীকে বাকরিয়া থানায় হস্তান্তর এর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.