লকডাউনের দ্বিতীয় দিনে কক্সবাজারে ১৩৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কক্সবাজার জেলায় বিধিনিষেধ অমান্য করায় ১৩৭ জনকে ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) কক্সবাজার জেলার ৮ উপজেলায় পৃথক ২২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কাজী মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জেলাবাসীকে করোনা থেকে বাঁচাতে।

লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়। এসময় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.