রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
ওয়ান নিউজঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। তিনি মঙ্গলবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
তিনি মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন শেষে বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ অত্যন্ত আন্তরিক। এ জন্য তিনি বারবার ক্যাম্প পরিদর্শনে আসেন এবং বাংলাদেশে আশ্রয় নেয়া হাজারো নারী পুরুষদের খোঁজ খবর নেন।
এর আগে সকাল ১০টায় মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। লেদাস্থ আইএমও’র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন। শেষে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার হতে পালিয়ে আসা ও স্বজন হারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা(আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শফিউল আলম প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.