রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা নিয়ে ধরা পড়লো বাংলাদেশী নারীসহ ২ জন

ইমাম খাইরঃ
১০০০ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তারা হলেন- উখিয়ার পালংখালী ক্যাম্প ৭ ব্লক সি/৬ এর মৃত কালা মিয়ার ছেলে নুর ইসলাম (৩২) ও বাগেরহাট সদরের আতাইকাঠি এলাকার হান্নান মোল্লার মেয়ে অহিদা বেগম (৩২)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে রোহিঙ্গা ক্যাম্প-০৭, ব্লক সি/৬ এর নুর ইসলামের বসতঘর থেকে তাদের আটক করা হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোঃ নাইমুল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.