রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি

ওয়ান নিউজঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলী এলাকায় অবস্থানরত নির্যাতিত ও অসহায় রোহিঙ্গাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ ও কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য সচিব এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবদুল্লাহ আল-সায়েমের পরিচালনায় এ সময় ত্রাণ বিতরণে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি যথাক্রমে ম. আবদু রাজ্জাক, মুজিবুর রহমান স্বপন, কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম বেপারী, দপ্তর সম্পাদক সালেহ মাহমুদ টুটুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মানিক ঘোষ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিষ কুমার মজুমদার, প্রবাসী কল্যাণ সম্পাদক ছৈয়দ নাছির উদ্দিন,সহ-গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, ঢাকা দক্ষিনের সভাপতি দেবাশীষ বিশ্বাস, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম খান ইরান, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য যথাক্রমে প্রাণ কৃষ্ণ রায়, খায়রুল বাশার, মোস্তাফিজুর রহমান বিপ্লব, এড. শাহিনুল ইসলাম শাহিন, রাহুল দাশ, বি.এস পলাশ, এড. তপু গোপাল ঘোষ, এড. দিপ্তীশ হালদার, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ ফখরুল ইসলমা ফিরোজ, সাইফুল্লাহ আনচারী, জিহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. একরামুল হুদা, শাহজাহান ছিদ্দিকী, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, এম ওসমান সরওয়ার আলম চৌধুরী, গাফফার কুতুবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন, কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকীসহ জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বাবু পংকজ দেবনাথ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ মানবতার কারণে নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরাও নির্যাতিত রোহিঙ্গাদের আতœ মানবতার সেবায় নিয়োজিত। তিনি দলীয় নেতাকর্মীদেরকে অসহায় রোহিঙ্গাদের পাশে থাকার নির্দেশনা দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.