রামু থানার ওসি আবুল খায়ের জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন

এস এম হুমায়ুন কবির,কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের আইনশৃংখলা বিষয়ক সার্বিক কর্মমূল্যায়ন করে রামু থানার চৌকস অফিসার ইনচার্জ আবুল খায়ের কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক প্রদান করেন।

গত আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য
গত ২৯ সেপ্টেম্বর সকালে (রোববার) কক্সবাজার পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায়, ওসি মো. আবুল খায়েরকে শ্রেষ্ঠ থানার ওসি হিসাবে- সভার সভাপতি পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বণিক চন্দ্র দাশ, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

রামু থানার ওসি মো. আবুল খায়ের বলেন- সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও থানা পুলিশের দায়িত্ব পালনে বেশি বেশি মনোযোগী হওয়ার জন্য আমার কড়া নির্দেশনা রয়েছে। রামু থানার এই অর্জন সকল কর্মকর্তার সম্মেলিত প্রচেষ্টার ফসল।
এ দিকে রম্য ভুমি রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের কে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করায় কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাসুদ হোসেন কে অভিনন্দন জানিয়েছে রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব পরিবার।রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সভাপতি এস এম হুমায়ুন কবির ( daily morning glory) সাধারন সম্পাদক কামাল শিশির ( দৈনিক আমাদের নতুন সময়) এক যুক্ত বিবৃতিতে চৌকস ইন্সপেক্টর আবুল খায়ের কে জেলার সেরা অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন কে অভিনন্দন জানিয়েছেন এবং রামু থানারচৌকস অফিসার মোঃ আবুল খায়ের কে রামু উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা সহ সার্বিক পরিস্হিতি পর্যবেক্ষনে রেখে আইনশৃংখলা পরিস্হিতি উন্নতি ঘটায় এবং, ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে দৃঢ আশাবাদ ব্যক্ত করেন এবং রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.