রামু তুলাতলির অসহায় তাহেরা বেগমের জমি জবর দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সন্ত্রাস কবলিত জনপদ তুলাতলি এলাকায় অসহায় তাহেরা বেগমের স্বত্বদখলীয় জমি জবর দখলের অপচেষ্টা চালানোর অভিযোগে একই এলাকার জাফর আলমের ভুমিদস্যু পুত্র নুরুল হাকিম, মৃত হারু মিয়ার পুত্র জাফর আলম ও নুরুল হাকিমের স্ত্রী ছেনুয়ারা বেগমের বিরুদ্ধে।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে এম আর মামলা নং ৪৮/২০২১ ইং  ও ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় করা মামলায় ভুমিদস্যু নুরুল হাকিম গংদের বিরুদ্ধে তাহেরা বেগমের স্বত্বদখলীয় জায়গায় আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকায় প্রবেশে নিষেধ সহ কেন চুড়ান্ত হবে না কারণ দর্শানোর জন্য আগামী পহেলা মার্চের মধ্যে নুরুল হাকিম গংদের নোটিশ জারী করেছে বিজ্ঞ আদালত।

সরেজমিনে পরিদর্শনকালে এলাকাবাসী জানিয়েছে, মামলার বাদী তাহেরা বেগম একজন অসহায়, নির্যাতিত মহিলা।পক্ষান্তরে আসামী নুরুল হাকিম গংরা এলাকার ভুমিদস্যু।

বাদী তাহেরা বেগম জানান, বিজ্ঞ আদালত আসামীদের তর্কিত জমিতে না যাওয়ার আদেশ দিয়েছে। যার এম আর মামলা নং ৪৮/২০২১ প্রসেস নং ১৯২ /২০২১ / এডিএম। আদালতের সেই আদেশ উপেক্ষা করে এলাকার জনৈক পেশি শক্তির অধিকারী ব্যক্তির ইন্দনে তার মালিকানাধীন ভুমি জবর দখলের পাঁয়তারা চালাচ্ছে নুরুল হাকিম গংরা।

এ ব্যাপারে বিজ্ঞ আদালতের মাননীয় বিচারক সহ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.