রামু চা বাগানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পথচারি নিহত

ইমাম খাইরঃ
রামু চা বাগান এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছে, কক্সবাজারগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৮৫) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা বাগান এলাকায় পৌঁছলে চকরিয়াগামী ডাম্প ট্রাকের (চট্ট মেট্রো ড-১১- ১৭৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকে যাকা তিন ব্যক্তি লোক আহত হয়।

ঘটনাস্থলে মোহাম্মদ শরীফ (৫০) নামের একজন পথচারী মারা যান।

তিনি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক তিনঘরিয়া পাড়া এলাকার আবু শামার ছেলে

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতে রিপোর্ট লেখাকালে দুর্ঘটনাকবলিত ট্রাক দুইটি ঘটনাস্থলেই রয়েছে।

রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মালবাহী একটি ট্রাক চকরিয়ার দিক থেকে আসছিল। অপরদিকে ১০০ ফুট বিশিষ্ট বৌদ্ধ মন্দির সড়ক হয়ে বেপরোয়া গতির ট্রাকটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় ড্রাম্প ট্রাকের দোষ বেশি ছিল বলে দাবি করেন রামু থানার ওসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.