রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ

ওয়ান নিউজঃ কক্সবাজারে অবস্থিত রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতে ৩য় বিভাগ গ্রহণ যোগ্য নয়।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন স্কেল সর্বসাকুল্যে ২০,৭০০ টাকা।

লিখিত পরীক্ষার তারিখ

আগামী ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখ  লিখিত পরীক্ষা ও ভাইভ অনুষ্ঠিত হবে।

আবেদনের নিয়মাবলী

সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ফটোকপি, জীবনবৃত্তান্ত এবং ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজ পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

আবেদনের সাথে ৩০০ টাকা রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ট্রাস্ট ব্যাংক একাউন্ট নং- ০০৯৬-০৩২০০০০১৭৯ অনুকূলে প্রদান করতে হবে এবং জমা রশিদ আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে প্রিন্সিপাল, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে লিখিত আবেদন জমা করতে হবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.