রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেম এর ইন্তেকাল

এমপি কমলসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি,

১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগ রামু উপজেলার সভাপতি, উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা, পরিচ্ছন্ন রাজনীতিক আবুল কাসেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ……. রাজেউন)। তিনি ৩১ মার্চ রাত ১০ টায় নিজবাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ননের ফরেস্ট অফিস এলাকার বাসিন্দা, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কাসেম দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ফরেষ্ট অফিস জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় তাঁর রাজনৈতিক সহকর্মীদের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নুরুল ইসলাম চেয়ারম্যান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের, যুবলীগ নেতা ওসমাণ গণি, মরহুমের বড় ছেলে বাবুসহ অসংখ্য মুসল্লি অংশ নেন। জানাজায় ঈমামতি করেন মাওলানা আছাদ উল্লাহ।

এদিকে রামুর প্রবীন আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন- কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এছাড়া রামু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এলাহী বক্স, সাবেক সভাপতি স্বদেশ শর্মা, সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার দর্পণ বড়ুয়া, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শামসুদ্দীন হারুন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ মরহুম আবুল কাসেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.