রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সম্মেলন সম্পন্ন

বার্তা প্রেরক

বাংলাদেশ আওয়ামীলীগ তথা সাইমুম সরওয়ার কমল এমপির হাতকে শক্তিশালী করার প্রয়াস নিয়ে, শুক্রবার সন্ধ্যা ৬ টায় রশিদনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে উক্ত সম্মেলন সম্পন্ন হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো: রাশেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি শাহ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য মিজানুল করিম, এছাড়াও বিশেষ অতিথির আসন গ্রহণ করেন রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ হোসাইন, ছাত্রনেতা, রামু কলেজ ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, সিনিয়র সহ সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ,এছাড়াও উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নুর আফতাব মাসুদ,শহিদ, সাহেদ, নুরুল কবির আশিক প্রমুখ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.