কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী, হতদরিদ্র মাইশা অজানা রোগে জীবনমৃত্যুর সন্ধীক্ষনে।চট্টগ্রাম মেডিকেলে দীর্ঘদিন ধরে চিকিৎসা চললে ও এখনো তার রোগ নির্ণয় করতে পারেনি মাইশার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলায় দরিদ্র মাইশার পরিবার এখন সর্বশান্ত।
কিন্তু মাইশা বাঁচতে চায়।এখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয়তো বিদেশে যেতে হবে মাইশা কে।কিন্তু তার চিকিৎসা করার মতো কোন অর্থ হাতে নেই মাইশার পরিবারের।দোরারোগ্য অজানা রোগে জীবনমৃত্যুর সাথে লড়াকু মেধাবী ছাত্রী মাইশার আর্থিক অনটনের খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন কক্সবাজারের স্বনামধন্য এনজিও ” অগ্রযাত্রা ” সভাপতি ও মানবতার নেত্রী নীলিমা আক্তার চৌধুরী। তিনি মেধাবী ছাত্রী মাইশা কে সুদুর চট্টগ্রাম মেডিকেল নিয়ে চিকিৎসা সেবা দিলে ও দীর্ঘদিন রোগ নির্ণয় করতে না পারায় চিকিৎসক তাকে আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মাইশা সুন্দর পৃথিবীতে থাকতে চায়।মাইশা কে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন।দরিদ্র মাইশার পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।মাইশা কে বাঁচাতে সহ্নদয়বান সহযোগিতা করতে চাইলে ( বিকাশ ০১৮৮১-০২৫০৩৫ নাম্বারে যোগাযোগ করতে পারেন।বাঁচাতে পারেন মেধাবী ছাত্রী মাইশার জীবন।
লেখকঃ এস এম হুমায়ুন কবির, সভাপতি, রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব, রামু,কক্সবাজার।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.