রামুর জোয়ারিয়ানালায় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রামুর জোয়ারিয়ানালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেদায়েত উল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জোয়ারিয়ানালা পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হেদায়েত উল্লাহ স্থানীয় মরহুম মাওলানা সিরাজউল্লাহর তৃতীয় সন্তান।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বাড়িতে কাজ করার সময় অসতর্কতাবশত: বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে হেদায়েত উল্লাহ। পরে তাকে উদ্ধার করে ফুয়াদ আল-খতীব হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক যুবকটিকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.