রামুর গর্জনিয়ায় যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য আয়োজন

এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।

১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে বক্তারা বলেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জননেত্রী – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরে আওয়ামিলীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যুবলীগ রাজপথে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। গর্জনিয়া বোমাংখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্রব্য রাখেন যুবলীগ সহসভাপতি জিয়াউল হক,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সাকু, ছাত্রলীগ নেতা ফয়সাল, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের নব অনুমোদিত কমিটির সভাপতি ইকবাল হোসাইন স্বাধীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ হানিফ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধ শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.