মোঃসাইদুজ্জামান সাঈদ
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি দক্ষিণকুল মুরা পাড়ার জাফর আহমদের বসতবাড়ীতে অগ্নিকান্ড হয়ে দোকান ভুস্মিভূত ও এক শিশু দগ্ধ হয়ে মারা যায়। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বসতবাড়ী- কাম দোকানে অকটেন বিক্রয় কালীন সেখান থেকে অগ্নিপাতের সুচনা হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা বসত বাড়ীর সর্বত্রে ছড়িয়ে পড়ে।
কচ্ছপিয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের দৌছড়ি দক্ষিণকুল ঢালার মূখ জাফর আলমের বাড়ীতে পাকের ঘরের লাকড়ির চোলা থেকে আগুন লেগে তাহার টিনের বেড়ার ঘর পুরে যায়।এ সময় জাফর আলমের বাড়ীতে বেড়াতে আসা তার মেয়ের ঘরের নাতী ১/ মোঃ আবদুল আউয়াল জিহাদ (০৫) পিতা- আনসারুল্লাহ, মাতা- তৈয়বা বেগম সাং- লেবুছড়ি হাজীর মাঠ,থানা নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান ঘরের ভিতর আগুনে পুড়ে মারা যায়,এবং আগুনে পুড়ে গুরুতর আশঙ্কা জনক অবস্থা ২/দিলুয়ারা বেগম (৫০)স্বামী জাফর আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, ৩/ জসিম উদ্দিন (২৫) ৪/ গিয়াসউদ্দিন (২২) ৫/ হেলাল উদ্দিন (২০) সর্ব পিং জাফর আলম অগ্নি দগ্ধ হয়েছে।
এসময় তাদের বাড়ীতে বেড়াতে আসা জাফর আলমের ৫ বছরের এক নাতনী ঘুমন্ত অবস্হায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।
দৌছড়ি গ্রামের সমাজসেবক ফয়জুল আকবর জানান এই অগ্নিকান্ডে বাড়ী থেকে কোন আসবাপত্র ও মালামাল উদ্ধার সম্ভব হয়নি, তবে ক্ষয় ক্ষতির পরিমান ৯/১০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.