নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি কালুর দোকান এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল (২৮) পিতা- মৃত আবদুল কাদের, শামশুল আলম(৪০) পিতা- মৃত আব্দুর রশিদ, বশির (৫০) পিতা- মৃত আব্দুর রশিদ সহ তাদের বাহিনী নিয়ে উত্তর মিঠাছড়ি কালুর দোকান ষ্টেশনে শুক্রবার আনুমানিক রাত ৮ টায় রাম দা,লোহার রড, লাঠিদিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালায়।
এসময় কামাল বাহিনীর ধারালো অস্ত্রের আঘাতে ছৈয়দ আলম বাবুর (১৯) বাম হাত কেঁটে যায় এবং শরীরে গুরুতর জখম হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথে নুরুল আবছার কাজল (১৮) এবং সালাউদ্দিন আশিকের (২০) উপর লোহার রড এবং লাঠি দিয়ে হামলা করা হলে তারাও গুরুতর আহত হন।
এই ঘটনার প্রতিবাদে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ঝড় দেখা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.