রামুতে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

“এস এম হুমায়ুন কবির ”

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সদস্যবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রামু উপজেলার গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ১৬ সেপ্টেম্বর অনুষ্টিত হয়।এতে রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে ও সহকারি শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চান উপস্হিত ছিলেন।এতে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়,থিমছড়ি হালিমা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি/ সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন।

প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।বাংলাদেশ উন্নতির শিখরে নিতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বশীল ভুমিকা কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সর্বোচ্চ ভুমিকা রাখবে।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্চান,মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সভাপতি এস এম হুমায়ুন কবির, পোয়াংগের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ এনামুল হক, গোয়াংগের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার,থিমছড়ি হালিমা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.