রামুতে ডাকাত দলের গড়ফাদার মোস্তাক গ্রেপ্তার

এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক

রামুর জঙ্গল ঘেরা জনপদ সমুহে ডাকাতের প্রাদুভাব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।পুলিশ জনতা সম্প্রতি বড় ধরনের হানা দিলে ও ডাকাত বাহিনী পরক্ষনে একই এলাকা সমুহে এসে পুনরায় মহড়া দেয়।এতে করে জনগনের মাঝে আতংক বিরাজ করছে।জনতা সতর্কতা অবল্বন করছে।এমতাবস্হায়
কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নেরর গহীন অরণ্য থেকে আন্তঃডাকাত দলের শীর্ষ গড়ফাদার, একাধিক মামলার পলাতক আসামী মোস্তাক আহাম্মদ কে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে রামু থানা পুলিশ। গত ২৯অক্টোবর মঙ্গলবার রাত ১০টার দিকে ইউনিয়নের গুদামকাটা নামক এলাকায় গহীন জঙ্গলে মোস্তাক তার বাহিনী কে নিয়ে ডাকাতির প্রস্তুতির নেওয়ার খবর শুনে স্থানীয় লোকজন রামু থানা পুলিশকে খবর দেয়। দ্রুত রামু থানা পুলিশ জনতাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ধাওয়া দিলে মোস্তাক পুকুরে পড়ে যায়। পুলিশ তখন তাকে আটক করে।
মোস্তাক কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলাপাড়া এলাকার নুর আহাম্মদের ছেলে।দীর্ঘদিন সাজাপ্রাপ্ত হয়ে জেল কেটে কয়েক বছর আগে মুক্ত হয়ে আসেন। তার বিরুদ্ধে রয়েছে ডাকাতি, হত্যাকাণ্ড সহ একাধিক মামলা। সম্প্রতি সে আবারও গ্রুপ তৈরি করে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন বলে জানান কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ।
এদিকে রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইন ফোন রিসিভ কারী নিজে কে ডিউটি অফিসার পরিচয় দিয়ে শীর্ষ খবর কে জানান,স্যার ( ওসি) মামলার স্বাক্ষী দিতে চট্টগ্রাম গেছেন।ধৃত ডাকাত মোস্তাক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.