রামুতে ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ

১০ ই জানুয়ারী রোজ সোমবার বিকাল ৫ টায় রামু চৌমুহনী স্টেশনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন রামু উপজেলা ছাত্রলীগ।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তাঁতিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা তাঁতিলীগের সভাপতি নূর আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ খান জয়, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দীন কায়েস, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ দুর্যোগ ও ত্রাণ বিষয় সম্পাদক মুছা রোমান, সহ সম্পাদক শিমুল দে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা নূর আফতাব মাসুদ, নুরুল কবির আশিক, মোঃ রায়হান, তনয় বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইনজামাম আহমেদ রামীম, মোহাম্মদ আব্দুল্লাহ,জুলফিকার, রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কায়ছার, খুনিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা অভি বড়ুয়া, ইমরান,ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা এমেল বড়ুয়া, ইসু বড়ুয়া প্রমুখ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.