খোকন, রাজশাহীঃ
সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থা এবং মামলা দিয়ে গ্রেপ্তার করানোর প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক তানজিমুল হক সমাবেশ পরিচালনা করেন।
বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, সমাবেশ থেকে বক্তারা দ্রুত রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এছাড়া রোজিনা ইসলামকে নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.