রাঙ্গুনিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবুল কালাম চট্টগ্রাম

মুজিব জন্মশত বার্ষিকী ও শেখ রাসেল স্মৃতি স্মরণে পোমরা রোশাই পাড়া ফুটবল এসোসিয়েশন উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইউপি সদস্য আবু তাহের মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ।

উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,অতিথি ছিলেন, রোশাই পাড়া জামে মসজিদের মতোয়াল্লী মুহাম্মদ নুরুন্নবী, উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য ওসমান গণি চৌধুরী, পোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন, সরফভাটা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সহ সভাপতি বি.কে.রিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ছাবের,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খাঁন প্রমুখ।

ফাইনাল খেলা সংবর্ধীয় অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, উপজেলা আ’লীগের সদস্য শফিউল আলম,উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.