কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩০ জন সিএনজি চালকসহ আরোও ৩৩০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রবিবার চাউল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ট্যাগ অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ-আল-বাকের, প্যানেল চেয়ারম্যান এনামূল হকসহ সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.