যশোর ১ আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন জয়ী

ইয়ানূর রহমান : যশোরের ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন যশোর-১। এখানে মহাজোটের প্রার্থী শেখ আফিল উদ্দীন নৌকা প্রতিক নিয়ে এখানে ভোট যুদ্ধ করেন। তিনি ২ লাখ ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদন্ধী এক্যফ্রন্টের ধানের শিষ মার্কার মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন মাত্র ৪ হাজার ৯৮১ ভোট।

এখানে আরো ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করেন। ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার বকতিয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ৩৩০ ভোট ও জাকের পাটির গোলাপ ফুল প্রতিকের সাজেদুর রহমান ডাবলু পেয়েছেন ১হাজার ১৭৭ ভোট।

সোমবার রাত ৯ টা ২০ মিনিটে সহকারী রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, যশোর ১ আসন শার্শায় মোট ভোটার দুই লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩১ হাজার ৫৩৩ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার ১৫৫ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.